ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আমান-শিমুল বিশ্বাস অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ঋণের বোঝায় চীনের বাজেট সংকুচিত, স্তিমিত হচ্ছে অর্থনৈতিক গতি? পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ ২৩ নভেম্বরের মধ্যে মজুরি প্রস্তাব না দিলে আইনি পথে এগোবে বোর্ড: চেয়ারম্যান বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশকে তাবেদার রাষ্ট্র হতে দেব না: প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো করেছিল: সাদিক কায়েম
Advertise with us

পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২১ নভেম্বর ২০২৬   ৩৯ বার পঠিত
পরাজিত শক্তির চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই: রিজভী

ছবি: সংগৃহীত

পরাজিত শক্তি অন্যের পদতলে; তাদের চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

স্বশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত র‍্যালিতে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী এবং এ দেশের জনগণের অপরিসীম অবদান রয়েছে। স্বাধীনতার পর থেকেই সীমান্তরক্ষী বাহিনীকে আধুনিকায়ন এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে একটি শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে জনগণের অবস্থান স্পষ্ট বলেও এ সময় উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

Advertise with us
Advertise with us
Advertise with us