ঢাকা
২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে আমান-শিমুল বিশ্বাস অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ঋণের বোঝায় চীনের বাজেট সংকুচিত, স্তিমিত হচ্ছে অর্থনৈতিক গতি? পাবনায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ ২৩ নভেম্বরের মধ্যে মজুরি প্রস্তাব না দিলে আইনি পথে এগোবে বোর্ড: চেয়ারম্যান বিএনপির মিছিলে হামলা চালিয়ে ৩ মোটরসাইকেলে আগুন, আহত ৫ ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে দেশকে তাবেদার রাষ্ট্র হতে দেব না: প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দিচ্ছে সরকার, খেলছে দ্বিমুখী খেলা: পাটওয়ারী জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো করেছিল: সাদিক কায়েম
Advertise with us

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় : সেলিম উদ্দিন

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২১ নভেম্বর ২০২৬   ৩৮ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় : সেলিম উদ্দিন

ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

আজ  রাজধানীর ঢাকা মহানগর উত্তর জামায়াতের কার্যালয়ে গুলশান পূর্ব থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ সংকট থেকে উত্তরণের অন্যতম পথ হলো জুলাই সনদ বাস্তবায়ন। তাই মুখে ঐক্যের কথা না বলে বাস্তবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং দেশের স্থিতিশীলতা বিনষ্ট করছে। এ পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

জামায়াতের এ নেতা বলেন, দেশের চলমান সংকট উত্তরণে জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারকে দ্রুত এ সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে।

মোহাম্মদ সেলিম উদ্দিন  আরও বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা মহানগরী উত্তর জামায়াত আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। দেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

দায়িত্বশীলদের উদ্দেশ্যে সেলিম উদ্দিন বলেন, সুযোগ মানুষকে স্বার্থবাদী ও দুর্নীতিগ্রস্ত করে তুলতে পারে। এ জন্য মানুষের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, তার সাহায্য কামনা এবং নৈতিক মূল্যবোধ থাকা জরুরি। এমপি, মন্ত্রিত্ব কিংবা ক্ষমতা কোনোটিই চিরস্থায়ী নয়। তাই দায়িত্বশীলদের আত্মকেন্দ্রিক না হয়ে সংগঠনের কর্মীদের খোঁজখবর নেওয়া, তাদের পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us