ঢাকা
২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি আগুন-সন্ত্রাস করে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা যাবে না: প্রতিমন্ত্রী আমিনুল হক মার্কিন অবরোধের বিরুদ্ধে ইরানের নতুন হুঁশিয়ারি মালদ্বীপের সাথে বাংলাদেশের সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে : স্পিকার ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতে জুবাইদা রহমানের আহ্বান কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি বায়তুল মোকাররমের সেই খতিবের ৫ দিনের রিমান্ড আবেদন প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে বললেও সেই রায়কে তোয়াক্কা করেননি : শিবির সভাপতি রাজু ভাস্কর্যে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ, শেখ হাসিনার ফাঁসির দাবি
Advertise with us

হৃদয়কে আউট করে খুব খুশি দক্ষিণ আফ্রিকা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   ১৮ বার পঠিত
হৃদয়কে আউট করে খুব খুশি দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টে চতুর্থ দিন শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে বাংলাদেশ। যা তাদের টেস্ট হারের শঙ্কাও তৈরি করেছে। প্রোটিয়াদের প্রথম ইনিংসে নেওয়া লিড থেকে তারা এখনও ৫৭ রানে পিছিয়ে। দিনের শেষদিকে ২৩ বলে ২৩ রান করা তাওহীদ হৃদয়কে ফেরান কাগিসো রাবাদা। এরপর উল্লাসে মাতে পুরো আফ্রিকান শিবির।

হৃদয়ের বিদায়ে কেন পুরো দক্ষিণ আফ্রিকা দল উচ্ছ্বাসে ভেসেছে– সেটাই দিন শেষে জানিয়েছেন প্রোটিয়া পেসার ড্যান প্যাটারসন, ‘বড় উইকেট। রায়ান (রিকেলটন) এবং (কাগিসো) রাবাদা আজ আমাদের ভালো সুযোগ করে দিয়েছে। সে আজকে চ্যালেঞ্জ নিতে মুখিয়ে ছিল। ফলে তাকে (হৃদয়) ফেরাতে পারা খুব জরুরি ছিল। দেখেছেন তো কীভাবে পুরো দল উল্লাসে মেতেছে সেই উইকেটের পর। কারণ সবাই জানে এই উইকেটের গুরুত্ব।’

তবে বাংলাদেশের এখন দুই স্বীকৃত ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম অপরাজিত, আছেন মেহেদি হাসান মিরাজও। ফলে প্রোটিয়াদের কাজ যে এখনও শেষ হয়নি সেটা জানেন প্যাটারসন, ‘ধৈর্য ধরে এগোতে হবে। আজকে বোলিং ইউনিট হিসেবে আমরা অনেক কিছু বিনিয়োগ করেছি। আশা করছি কাল সকালে এটার ফল পেয়ে যাব।’

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১৩৭ রানের ইনিংস খেলেছেন হৃদয়। তাকে-সহ ৫ উইকেট নেওয়ায় আত্মবিশ্বাসও আছে এই প্রোটিয়া পেস অলরাউন্ডারের, ‘সে (হৃদয়) অনেক ভালো প্লেয়ার। দলের মূল প্লেয়ারদের মধ্যে একজন। তাকে আউট করা ও ৫ উইকেট নিয়ে ফেলা অবশ্যই আমাদের জন্য ভালো ব্যাপার ছিল।’

Advertise with us
Advertise with us
Advertise with us