ঢাকা
১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান এনসিপিকেই সিদ্ধান্ত নিতে হবে জুলাই প্রশ্নে তারা কী করবে: ছাত্রদল নেতা হামিম আর বিভ্রান্তি নয়-বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামি বিপ্লব: নায়েবে আমির তাহের নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে যুবদলের মিছিল কাদা ছোড়াছুড়ি ভুলে একজোট হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে: ছাত্রদল নেতা আবিদ ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মজিবুর রহমান মঞ্জু
Advertise with us

গাজীপুরে অবরোধের দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   ২৩ বার পঠিত
গাজীপুরে অবরোধের দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে টিয়াল শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দেড় ঘণ্টার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সাড়ে ৯টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। পরে বেলা ১১টায় যান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এর আশপাশে কয়েকটি শিল্প কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের তৈরি হয়।

খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়াল শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ ছিল। পরে তাদের সাউন্ড গ্রেনেড ছুঁড়ে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত যান চলাচল স্বাভাবিক আছে।

এর আগে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শনিবার সকাল কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬-৭টি কারখানার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলে এসেছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। শিল্প পুলিশ, জেলা পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে আছে।

Advertise with us
Advertise with us
Advertise with us