ঢাকা
১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান এনসিপিকেই সিদ্ধান্ত নিতে হবে জুলাই প্রশ্নে তারা কী করবে: ছাত্রদল নেতা হামিম আর বিভ্রান্তি নয়-বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামি বিপ্লব: নায়েবে আমির তাহের নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে যুবদলের মিছিল কাদা ছোড়াছুড়ি ভুলে একজোট হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে: ছাত্রদল নেতা আবিদ ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মজিবুর রহমান মঞ্জু
Advertise with us

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়ে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন।

একপর্যায়ে কয়েকদিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। শ্রমিক নিহত হওয়ার গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন।

এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে শ্রমিক নিহত হওয়ার গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

Advertise with us
Advertise with us
Advertise with us