ঢাকা
১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী: ডা. জুবাইদা রহমান এনসিপিকেই সিদ্ধান্ত নিতে হবে জুলাই প্রশ্নে তারা কী করবে: ছাত্রদল নেতা হামিম আর বিভ্রান্তি নয়-বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামি বিপ্লব: নায়েবে আমির তাহের নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে যুবদলের মিছিল কাদা ছোড়াছুড়ি ভুলে একজোট হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে: ছাত্রদল নেতা আবিদ ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মজিবুর রহমান মঞ্জু
Advertise with us

কাদা ছোড়াছুড়ি ভুলে একজোট হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে: ছাত্রদল নেতা আবিদ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   ৩৮ বার পঠিত
কাদা ছোড়াছুড়ি ভুলে একজোট হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে: ছাত্রদল নেতা আবিদ

ছবি: সংগৃহীত

সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তার পক্ষ নিয়ে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে নিজের অবস্থান ও মতামত তুলে ধরেন।

ভিডিওতে নুসরাত তাবাসসুমকে নিজের ‘বোন’ ও ‘সহযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে আবিদুল ইসলাম খান বলেন, তারা একসঙ্গে জুলাই আন্দোলনে লড়াই করেছেন। কিন্তু ৫ আগস্টের পর ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি ও ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়েছে। এর সুযোগ নিয়ে পরাজিত ফ্যাসিবাদী শক্তি আবারও বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও হামলা চালানোর অপচেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।

আবিদুল ইসলাম খান বলেন, প্রায় দুই হাজার শহীদ ও ২৫ হাজারের বেশি ছাত্র-জনতার পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত এই বিজয়ের ওপর দাঁড়িয়ে আজকের সরকার ও বিরোধী দল। কিন্তু নিজেদের মধ্যে বিভেদের কারণে সেই আত্মত্যাগ ভুলে যাওয়ায় আজ সহযোদ্ধাদের ওপর এমন হামলার ঘটনা ঘটছে। এ সময় তিনি হাসিবের ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান এবং একে ‘মিডিয়া মব ও সন্ত্রাস’ হিসেবে আখ্যায়িত করে বলেন, এ ধরনের ঘটনার মাধ্যমে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে বিভ্রান্ত করা হচ্ছে।

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে ঢাবি ছাত্রদলের এই নেতা বলেন, অভ্যন্তরীণ কাদা ছোড়াছুড়ি ভুলে এখনই সময় এসেছে আবারও একজোট হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার।

তিনি সতর্ক করে বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের অনেকেই আদর্শচ্যুত হওয়ার কারণে আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার প্রায়শ্চিত্ত এখন করতে হচ্ছে এবং সময় থাকতে ঐক্যবদ্ধ না হলে সামনে আরও কঠিন সময় আসতে পারে।

 

Advertise with us
Advertise with us
Advertise with us