ঢাকা
১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে: শিক্ষামন্ত্রী ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের জামায়াত-শিবিরের গালির ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁন সাকি-পার্থ-নুর-ববি হাজ্জাজের মন্ত্রিত্বের অবদান চোখে পড়ছে না: মজিবুর রহমান মঞ্জু তরুণদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : গোলাম পরওয়ার দেবের নতুন সিনেমার নায়িকা হচ্ছেন সোহিনী? একাত্তর ও জুলাইয়ের পরাজিত শক্তিরা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে : ভূমি প্রতিমন্ত্রী রাজনৈতিক কারণে অনেক যোগ্য চিকিৎসক অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাননি : মির্জা আব্বাস শারজাহ টেস্টে জিম্বাবুয়ের দাপট, টেইলরের সেঞ্চুরি ইউক্রেন নয়, শি-পুতিনের সঙ্গে ইরান নিয়ে কথা বলবেন ট্রাম্প
Advertise with us

‘নতুন করে আমার জন্ম হয়েছে’

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
‘নতুন করে আমার জন্ম হয়েছে’

ছবি: সংগৃহীত

জীবনের কঠিন এক অধ্যায় পার করছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। হাসপাতালের বিছানায় কাটানো দিনগুলো পেছনে ফেলে আবারও ফিরেছেন প্রিয় অভিনয়জগতে। দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়িয়ে যেন নতুন করে জীবনের স্বাদ পেয়েছেন তিনি। আবেগাপ্লুত কণ্ঠে অভিনেত্রীর উপলব্ধি, ‘মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে।’

গত ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তানিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন, মস্তিষ্কে ক্যানসার ধরা পড়েছে। এরপর দেশে অস্ত্রোপচার, ভারতে গিয়ে আরও একটি অস্ত্রোপচার এবং দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয় তাকে। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ধীরে ধীরে কাজে ফিরছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে নিজের অসুস্থতা ও চিকিৎসার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তানিয়া। সেখানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে জানান, অসুস্থতার শুরুতে তেমন কোনো লক্ষণই বুঝতে পারেননি তিনি। ‘দাদির আদর’ নাটকের শুটিংয়ের সময় সামান্য মাথাব্যথা হলেও সেটিকে স্বাভাবিক বিষয় বলেই মনে করেছিলেন।

তানিয়ার জানান, টানা চার দিন শুটিংয়ের সময় মাথাব্যথা কখনো বাড়ছিল, আবার কখনো কমছিল। কাজের ব্যস্ততার কারণে বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু পঞ্চম দিন সকালে মাথাব্যথা অসহনীয় হয়ে ওঠে। সেই সঙ্গে শুরু হয় বমি। পরিস্থিতি খারাপ হওয়ায় সেদিনই হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ষষ্ঠ দিনে জানতে পারেন, তার মস্তিষ্কে ক্যানসার হয়েছে।

শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন-এমন খবরেরও ব্যাখ্যা দিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, শুটিংয়ের সময় অসুস্থ হননি; বরং টানা কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছিলেন। কখনো দুপুরের খাবার সন্ধ্যায় খেতে হয়েছে, আবার রাত পর্যন্ত চলেছে শুটিং। বিরতি ও অনিয়মের কারণে শরীরে ক্লান্তি এসেছিল।

দীর্ঘ আট মাসের বিরতি শেষে গত অক্টোবরে আবারও ক্যামেরার সামনে দাঁড়ান তানিয়া। সেই অভিজ্ঞতা ছিল তার কাছে ভীষণ আবেগের। অভিনয়জীবনের শুরুর দিনগুলোর কথা মনে পড়ে যায়। সহকর্মীদের আন্তরিক সহযোগিতায় নতুন করে কাজের অনুপ্রেরণাও পেয়েছেন তিনি।

অভিনেত্রীর বলেন, ‘আমি যখন প্রথম শুটিং করি, তখন একদম নতুন ছিলাম। অভিনয়ের কিছুই জানতাম না, শুধু ভালোবাসা আর আগ্রহ ছিল। এবার শুটিংয়ে ফিরে নিজেকে আবার সেই জায়গায় মনে হয়েছে। মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে। টিমের সবাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। সবার কাছে আমি কৃতজ্ঞ।’

তবে পুরোপুরি সুস্থ হতে এখনো বাকি পথ। চিকিৎসার অংশ হিসেবে প্রতি মাসের শুরুতে কেমোথেরাপি নিতে হচ্ছে তাকে। আরও দুই মাস এই চিকিৎসা চলবে। এ সময় নিয়মিত শুটিং করার পরিকল্পনা নেই তানিয়ার। শারীরিক অবস্থা বুঝে মাসে এক-দুটি কাজে যুক্ত হতে চান তিনি। চিকিৎসা শেষ হলে আরও সতর্কভাবে স্বাভাবিক জীবনে ফিরতে চান।

অসুস্থতার খবরের চেয়ে নিজের অভিনয় ও কাজ দিয়েই দর্শকের কাছে পরিচিত হতে চান এই অভিনেত্রী। পাশাপাশি কারও শরীরে অস্বাভাবিক কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us