ঢাকা
১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনে নারীদের সুযোগ দেওয়া উচিত : স্পিকার ৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রেরণা : রিজভী শীতের সবজির বাজারে চড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার : আইনমন্ত্রী সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতি
Advertise with us

আগামীর বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ: হামিদুর রহমান আজাদ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
আগামীর বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ: হামিদুর রহমান আজাদ

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীকে নিয়ে মানুষের মধ্যে প্রত্যাশা বেড়েছে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

তিনি বলেন, আগামীর বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ। জনগণের প্রত্যাশা পূরণে ও জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মৌলভীবাজারের প্রতি ইঞ্চি মাটি ইসলামের দুর্জয় ঘাঁটিতে পরিণত করতে হবে। এক্ষেত্রে রুকনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজনে দিনব্যাপী সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের সাবেক এই এমপি বলেন, মানুষ মনে করে বর্তমানে দেশে চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজদের নতুন সংস্করণ আমদানি হয়েছে। তাদেরকে দিয়ে দেশ ও জাতির কোনো পরিবর্তন হবে না।

ইসলামের মৌলিক বিষয়ের জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, রুকনদের ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম ও কুফরের মধ্যে পার্থক্যের জন্য প্রচুর জ্ঞান অর্জন জরুরি। জ্ঞান অর্জনের পাশাপাশি উন্নত আমল অর্জন করতে হবে। কথা ও কাজের গরমিল থাকলে তা পরিহার করে রুকনদের ভারসাম্য বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, জামায়াতের কাজ হল অসৎ নেতৃত্বের পরিবর্তন করে সৎ নেতৃত্বের বিকাশ ঘটানো। পরিবর্তন নিজের মধ্য থেকে শুরু করতে হবে। উন্নত ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে পারলে ময়দানে জয় হবে।

উল্লেখ্য, এ শিক্ষা শিবিরে ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমিরের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। আমির হিসেবে শপথ নেন ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী। শপথ পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

দিনব্যাপী এ রুকন শিক্ষা শিবিরে নতুন সেশনের জেলা মজলিসে শূরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার পুরুষ ও মহিলা ৬০০ জন রুকন নির্বাচনে ভোট প্রদান করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us