ঢাকা
১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ৬ কারখানা ছুটি
Advertise with us

পার্কিংয়ে থাকা আরও এক বাসে আগুন

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
পার্কিংয়ে থাকা আরও এক বাসে আগুন

ছবি: সংগৃহীত

গাজীপুরে রাস্তার পাশে পার্কিং করে রাখা আরও একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার  ভোর পৌনে ৫টার দিকে জেলার জয়দেবপুর থানার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবুল সায়েম মাসুম জানান, জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে একটি বাস পার্কিং করা ছিল। বাসটি কারখানার শ্রমিক পরিবহনের কাজে ব্যবহার করা হতো।

তিনি জানান, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us