ঢাকা
০৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
রাজনৈতিক আশ্রয় ছাড়া মাদক কারবার সম্ভব নয়: ইশরাক হোসেন দাবি আদায়ের আন্দোলন আর কারখানা ভাঙচুর-আগুন দেওয়া ভিন্ন বিষয়: রিজভী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম ফ্যাসিস্ট আ.লীগের আর এ দেশে রাজনীতি করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস-এ শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না খাবারে মিলল বিষাক্ত সিসা ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস : শফিকুর রহমান বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আদায় করবেন জুমার নামাজ সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ
Advertise with us

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   ২২ বার পঠিত
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটের ওপর নির্ভর না করে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা পরিষদের সম্মেলনকক্ষে এনসিপির জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আঞ্চলিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে।

সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি গায়ের জোরে ক্ষমতায় রয়েছে। তবে এভাবে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ক্ষমতায় থাকতে হলে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে ক্ষমতায় থাকা সম্ভব নয়।

এনসিপির জেলা সমন্বয়ক খাদেমুল ইসলাম খুদির সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব রাহাদ ইবনে শহীদ। এতে বিশেষ অতিথি ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক ডা. কামরুল ইসলাম দর্পণ এবং সহসাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসাইন।

সভায় দলের সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us