ঢাকা
০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী আবার হামলা চালালে কীভাবে পাল্টা জবাব দেবে ইরান? জলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের তিন মামলা, আসামি ৩৬০০ অনুরোধ করছি, আপনারা কাজে ফিরে যান : শ্রমিক নেতা বাবুল আখতার এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী এলপিজির দাম অস্বাভাবিক বৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
Advertise with us

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশেষে পয়েন্ট পেল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০২ নভেম্বর ২০২৬   ২১ বার পঠিত
এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশেষে পয়েন্ট পেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা চার ম্যাচে বড় হারের হতাশা কাটিয়ে অবশেষে পয়েন্টের দেখা পেল বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছেন আশরাফুল ইসলামরা।

সোমবার ভারতের পাঞ্জাবের জলন্ধরের অলিম্পিয়ান সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২ মিনিটের মাথায় চেন বেনহাইয়ের পেনাল্টি কর্নার থেকে গোলে লিড পায় চীন।

প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে বাংলাদেশকে বেশ লড়াই করতে হয়। অবশেষে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে স্বস্তি ফেরান আশরাফুল ইসলাম।

এরপর শেষ পর্যন্ত আক্রমণ ও পাল্টা আক্রমণের ম্যাচটিতে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় লড়াই।

এবারের আসরে বাংলাদেশের যাত্রা মোটেও সুখের ছিল না। উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ১৩-০ গোলের বড় ব্যবধানে হারের পর জাপানের বিপক্ষে লড়াই করেও ১-০ গোলে হেরেছিল দল।

এরপর মালয়েশিয়ার কাছে ৬-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে পয়েন্ট শূন্য ছিল বাংলাদেশ।

তবে টানা চার হার শেষে চীনের বিপক্ষে এই ড্র দলের খেলোয়াড়দের মানসিকভাবে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

গ্রুপ পর্বের বাধা টপকাতে না পেরে টুর্নামেন্টে জয়হীনই থাকতে হলো লাল-সবুজের জার্সিধারীদের।

চলতি টুর্নামেন্টে নিজেদের শেষ ও পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আগামী পরশু আবারও এই চীনের মুখামুখি হবে বাংলাদেশ দল।

Advertise with us
Advertise with us
Advertise with us