ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

ডাক মারলেন তানজিদ-তৌহিদ, ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   ৭৪ বার পঠিত
ডাক মারলেন তানজিদ-তৌহিদ, ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে টাইগাররা। ফলে ৬১ রানের লিড নিয়ে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে চাপে রয়েছে স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১ রানে শামার জোসেফের বলে বিদায় নেন তানজিদ হাসান। ২ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর শাদমান ইসলাম ১৩ রান করে রস্টন চেজের শিকার হন। একই ওভারে তৌহিদ হৃদয়কেও সাজঘরে ফেরান চেজ। হৃদয় কোনো রান করতে পারেননি।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৭ বলে ১০ রান করে চেজের তৃতীয় শিকার হন তিনি। ফলে ৩৩ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। বর্তমানে ক্রিজে রয়েছেন লিটন দাস ও জাকের আলী। লিটন ৪ এবং জাকের ১ রানে অপরাজিত আছেন।

এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসের ২৭২ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ ২৪৫ রানে অলআউট হয়। এতে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন সাদমান ইসলাম। তৌহিদ হৃদয় করেন ৪২ রান। ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকান ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামান। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয় অধিনায়ক রস্টন চেজ এখন পর্যন্ত ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দিয়েছেন।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন নাঈম হাসান। ৩৩ রান খরচায় চার উইকেট শিকার করেন তিনি। এদিন শামার জোসেফকে লিটন দাসের ক্যাচে পরিণত করে টেস্টে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাঈম। বাংলাদেশের দশম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ৮২.৫ ওভারে ২৪৫ রান (চন্দরপল ৫৬, ক্যাম্পবেল ৫৪, গ্রিভস ৪৬, চেজ ৪৩*, বিশপ ১৫; নাঈম ৪/৩৩, তাইজুল ২/৭৬, মিরাজ ২/৬৫, হাসান ১/৩৮, শরীফুল ১/২৯)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৭২ রান।

প্রথম ইনিংসে ২৭ রানে এগিয়ে বাংলাদেশ।

Advertise with us
Advertise with us
Advertise with us