ঢাকা
০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা সার ব্যবস্থাপনায় অনিয়ম পেলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী আবার হামলা চালালে কীভাবে পাল্টা জবাব দেবে ইরান? জলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন, অনুমোদন দিল মন্ত্রিসভা গাজীপুরে শ্রমিক বিক্ষোভে পুলিশের তিন মামলা, আসামি ৩৬০০ অনুরোধ করছি, আপনারা কাজে ফিরে যান : শ্রমিক নেতা বাবুল আখতার এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন: স্বাস্থ্যমন্ত্রী এলপিজির দাম অস্বাভাবিক বৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
Advertise with us

অনুরোধ করছি, আপনারা কাজে ফিরে যান : শ্রমিক নেতা বাবুল আখতার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০২ নভেম্বর ২০২৬   ৩৬ বার পঠিত
অনুরোধ করছি, আপনারা কাজে ফিরে যান : শ্রমিক নেতা বাবুল আখতার

ছবি: সংগৃহীত

কাজে ফিরে যেতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতা এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

সোমবার (২ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছেন, ‘শ্রমিক ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা কাজে ফিরে যান এবং আপনারা আপনাদের নিয়মিত কাজে যোগ দেন। অন্য কারও উস্কানিতে, অন্য কারও ধরনের প্ররোচনায় পা দিয়ে আপনাদের শিল্পকারখানা ধ্বংস আপনারা করবেন না।’

তিনি আরও বলেন, ‘এখানে আপনারা কাজ করেন, এই শিল্পটা আপনাদের জন্যও দরকার, সরকারের জন্য দরকার, মালিকের জন্য দরকার। যেহেতু এই ফেডারেশনগুলো আমরা আনুষ্ঠানিকভাবে কোনো ধর্মঘট ডাকিনি বা বলিনি, তার পরও যে সমস্ত শ্রমিকরা যদি কেউ অন্যায়-অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে কিন্তু বিপদে পড়লে শ্রমিক ফেডারেশনগুলোকে আপনারা পাশে পাবেন না।’

পোশাকশিল্পের মজুরি বোর্ডের এ শ্রমিক প্রতিনিধি বলেন, ‘আপনারা কাজে ফিরে যান। এবং আপনাদের যে মজুরির দাবি, আমরা যারা শ্রমিক প্রতিনিধি আছি, তারা একসঙ্গে বসে বোর্ডের মাধ্যমে যা কিছু, সেটা আমরা আদায় করব।’

২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

এদিকে, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরেই রাজধানীতে শ্রমিক অসন্তোষ চলছে। সোমবারও ঢাকার আশুলিয়া ও গাজীপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, ‘মন্ত্রী (সালাহউদ্দিন আহমদ) মহোদয় যেটা বলেছেন, যারা গ্রেপ্তার হয়েছে…তারা কয়েকজন বাদে বাদবাকি সবাই কিন্তু বহিরাগত। যাদেরকে শ্রমিক নেতৃবৃন্দ গ্রেপ্তার করেছে, তারা আসলে এই আন্দোলনের সঙ্গে বা কোনো ধরনের মিছিল-মিটিংয়ে জড়িত ছিল না। যারা জড়িত না, আমি মাননীয় মন্ত্রী মহোদয়কেও বলব যে কয়েকজন শ্রমিক নেতা গ্রেপ্তার হয়েছে, তাদেরকেও মুক্তি দেওয়ার জন্য এবং তাদের যাতে হয়রানি করা না হয়, রিমান্ডে নিয়ে যাতে তাদের টর্চার করা না হয়, এটাও আমরা আজকের আহ্বান জানাচ্ছি।’

আন্দোলন থেকে ফিরে আসার আহ্বান শ্রমিকরা না মানলে সেক্ষেত্রে আপনাদের অবস্থান কী হবে, এমন প্রশ্নে বাবুল আখতার বলেন, ‘সরকার এবং মালিকপক্ষ যে ব্যবস্থা নেবে, সে ব্যাপারে আমাদের সমর্থন থাকবে।’

Advertise with us
Advertise with us
Advertise with us