ঢাকা
০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ফ্যাটি লিভার থেকে বাঁচতে যে পাঁচটি খাবার তালিকায় রাখবেন পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: রিজভী মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ কাল তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ রাজপথকে উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আওয়ামী লীগ : রাশেদ খাঁন নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ কারখানায় ফিরে যান, প্রয়োজনে আবারও আন্দোলনে ডাকব: শ্রমিক নেতারা
Advertise with us

শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: রিজভী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০২ নভেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: রিজভী

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিচ্ছে। শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তারা। এর উদাহরণও রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। তবে কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখতে হবে।

সোমবার বিকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতেই এমন চেষ্টা চলছে। সংসদে আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তারা এ বিষয়ে ইন্ধন দিচ্ছেন না- এমনটা জনগণ ভাববে না।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। তারপরও জেলা পর্যায়ে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us