ঢাকা
০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ফ্যাটি লিভার থেকে বাঁচতে যে পাঁচটি খাবার তালিকায় রাখবেন পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারাকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জামায়াত আমিরের শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: রিজভী মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ কাল তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিকে স্পিকারের আমন্ত্রণ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ রাজপথকে উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আওয়ামী লীগ : রাশেদ খাঁন নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ কারখানায় ফিরে যান, প্রয়োজনে আবারও আন্দোলনে ডাকব: শ্রমিক নেতারা
Advertise with us

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ কাল

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০২ নভেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ কাল

ছবি: সংগৃহীত

বাসস :ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নব নির্বাচিত সংসদ সদস্য (এমপি) মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এলিজা জামানের শপথ গ্রহণ আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংসদ ভবনস্থ স্পিকারের অফিস কক্ষে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

এ তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, নব নির্বাচিত দুজন সংসদ সদস্যের শপথ আগামীকাল অনুষ্ঠিত হবে।

এর আগে, শনিবার মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে।

অপরদিকে, আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর শূন্য পদে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামানকে ‘সংসদ সদস্য’ হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। পরে ১২ অক্টোবর নির্বাচন কমিশন এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল। তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও একক প্রার্থী থাকায় আর ভোটের প্রয়োজন হয়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us