ঢাকা
০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ রাজপথকে উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আওয়ামী লীগ : রাশেদ খাঁন নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ কারখানায় ফিরে যান, প্রয়োজনে আবারও আন্দোলনে ডাকব: শ্রমিক নেতারা দুর্নীতির মামলায় ফের গ্রেফতার দিলীপ আগরওয়ালা মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মুন্সীগঞ্জে ইমাম গ্রেফতার জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

প্রাইজ বন্ডের ১২৫তম ড্রয়ে বিজয়ীদের তালিকা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০২ নভেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
প্রাইজ বন্ডের ১২৫তম ড্রয়ে বিজয়ীদের তালিকা প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

ছবি: ফাইল ছবি

১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এবার ৬ লাখ টাকার প্রথম পুরস্কার পেয়েছে ০৯২৩২৮৩ নম্বর এবং ৩ লাখ ২৫ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার জিতেছে ০৮৪২৫১১ নম্বর।

রবিবার এই  ড্র অনুষ্ঠিত হলেও আজ সোমবার বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তালিকা প্রকাশ করা হয়।

এবারের ড্রয়ে ৮৬টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার বিপরীতে মোট ৩ হাজার ৯৫৬টি নম্বরকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।

প্রথম পুরস্কার বিজয়ী নম্বর ০৯২৩২৮৩।

প্রাইজ বন্ডের ১২৫তম ড্রয়ে বিজয়ীদের তালিকা প্রকাশ কর বাংলাদেশ ব্যাংক

এ পুরস্কারের অর্থমূল্য ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা জিতেছে ০৮৪২৫১১ নম্বর।

এ ছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে পেয়েছে দুটি নম্বর—০৮৭৩৬১১ ও ০৮৯১৯৫৬। চতুর্থ পুরস্কারের ৫০ হাজার টাকা করে জিতেছে ০৪৫৮৬৫৮ ও ০৯২৪৬৯৫ নম্বর।

এ ছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে পাবেন ৪০ জন।

প্রাইজ বন্ডের নিয়ম অনুযায়ী, ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে পর্যন্ত বিক্রি হওয়া বন্ড এ ড্রয়ের আওতায় আসে। পুরস্কারের অর্থ থেকে আয়কর আইন, ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

সাধারণত প্রতিবছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়। নির্ধারিত তারিখে সাপ্তাহিক বা সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us