ঢাকা
৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির এইচএসসিতে এবার ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ তাহসিফ হত্যা মামলা : ৫ কারণে দীপের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে : সারজিস গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের মূল কারণ : মামুনুল হক সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না : বিরোধীদলীয় নেতা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Advertise with us

৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   ২৯ বার পঠিত
৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে। তিনি বলেন, ‘আপনারা আজকে যারা সমাবেশে এসেছেন, আগামী দিনে আপনাদের সংখ্যা দ্বিগুণ, পাঁচ গুণ, এমনকি ১০ গুণ হবে ইনশাআল্লাহ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা আজকে যারা সমাবেশে এসেছেন, আগামী দিনে আপনাদের সংখ্যা দ্বিগুণ, পাঁচ গুণ, এমনকি ১০ গুণ হবে ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, এ সরকার নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও কোনোটিই বাস্তবায়ন করেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

আসিফ মাহমুদ বলেন, ঢাকা সিটি করপোরেশনের প্রশাসকেরা দলীয় গুন্ডাবাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে গিয়ে চাঁদাবাজির নতুন ব্যবস্থা গড়ে তুলছেন। আগে সকালে উচ্ছেদ অভিযান চালানোর পর ৫০০ টাকা দিলে ফুটপাতে বসা যেত। এখন বিকেলে বলা হচ্ছে, দুই হাজার টাকা দিলে আবার বসতে দেওয়া হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে দেখা যাবে, যারা গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছে, মানুষ তাদের ভোট দেবে, নাকি মঞ্চে দাঁড়িয়ে থাকা দেশের জন্য কাজ করতে চাওয়া ব্যক্তিদের ভোট দেবে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us