ঢাকা
৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির এইচএসসিতে এবার ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ তাহসিফ হত্যা মামলা : ৫ কারণে দীপের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে : সারজিস গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের মূল কারণ : মামুনুল হক সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না : বিরোধীদলীয় নেতা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Advertise with us

আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চাই না: চরমোনাই

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   ২৭ বার পঠিত
আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা চাই না: চরমোনাই

ছবি: সংগৃহীত

শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতির পরিবর্তন চায় বলে মন্তব্য করেছেন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

তিনি ইসলামী আন্দোলন ও ইসলামী যুব আন্দোলনের লক্ষ্য কেবল ক্ষমতা অর্জন নয়, বরং ইসলামের আদর্শ ও শরিয়াহ বাস্তবায়ন। আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতা গ্রহণ করতে চাই না।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে শুক্রবার (৩০ অক্টোবর) বিএমএ মিলনায়তনে নগর সভাপতি মাওলানা অলিউল্লাহ তালুকদারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ৬ষ্ঠ নগর যুব সম্মেলন-২০২৬।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী।

প্রধান অতিথির বক্তব্যে শায়খে চরমোনাই বলেন, ভোট বেশি পাওয়া বা কম পাওয়াই সফলতার মাপকাঠি নয়, বরং আদর্শ কতটা বাস্তবায়িত হচ্ছে, সেটিই প্রকৃত সফলতা। আমাদের গড়ে দেওয়া পথের ওপর দাঁড়িয়ে পরবর্তী প্রজন্ম যেন আরও এগিয়ে যেতে পারে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, ট্রান্সজেন্ডার আইন বাস্তবায়নের উদ্যোগ দেশের মুসলমানরা মেনে নেবে না। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন ও ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে জনদুর্ভোগ বাড়ছে, এর পরিবর্তন জরুরি। জাপানের সঙ্গে প্রস্তাবিত চুক্তিতে বাংলাদেশের স্বার্থ কতটুকু এবং ভারতের স্বার্থ কতটুকু, তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো চুক্তি করা যাবে না। মাদ্রাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার যে–কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধেও তিনি সতর্ক করেন। একই সঙ্গে সকল অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী শেখ ফজলুল করিম মারুফ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাজকল্যাণ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য এবং ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি এমএইচ মোস্তফা উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে শওকত ওসমান, সহ-সভাপতি হিসেবে মোহাম্মদ রায়হান উদ্দিন মিনা এবং সাধারণ সম্পাদক হিসেবে কে এম নাসির উদ্দিনের নাম ঘোষণা করা হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us