ঢাকা
৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির এইচএসসিতে এবার ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ তাহসিফ হত্যা মামলা : ৫ কারণে দীপের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে : সারজিস গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের মূল কারণ : মামুনুল হক সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না : বিরোধীদলীয় নেতা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Advertise with us

দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   ১৬ বার পঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘কানেক্টিভিটির নামে বাংলাদেশকে অন্য কোনো দেশের কাছে ইজারা দেওয়া যাবে না। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখী লংমার্চে বাগেরহাটের কাটাখালীতে আয়োজিত পথসভায় এসব কথা বলেন শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে রাজপথে নামিনি, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শফিকুর রহমান বলেন, “গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।”

যুবসমাজের উদ্দেশে জামায়াত আমির বলেন, “তোমরা কারও ছলনায় কান দিও না। আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে। বৃহত্তর ত্যাগের জন্য যুবসমাজকে প্রস্তুত থাকতে হবে।

পথসভায় বাগেরহাট ১, ৩ ও ৪ আসনে নির্বাচিত সংসদ সদস্য এবং ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য দেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ সাত দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করেছে ১১-দলীয় ঐক্য।

Advertise with us
Advertise with us
Advertise with us