ঢাকা
৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
শাহবাগে এনসিপির গণবিক্ষোভে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : গোলাম পরওয়ার রমনায় ককটেল হামলা: গ্রেপ্তার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল ঠাকুরগাঁওয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফয়সল আমিন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই ডাক মারলেন তানজিদ-তৌহিদ, ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ বুয়েট ও শাবিপ্রবির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন ৫ নভেম্বর ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় চাঁদপুরের জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ত ক্যারিবীয়দের ৬ উইকেট তুলে নিয়ে লাঞ্চে বাংলাদেশ উঠছে শীতের সবজি, চড়া দামে বিপাকে ক্রেতারা
Advertise with us

বুয়েট ও শাবিপ্রবির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন ৫ নভেম্বর

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   ১০ বার পঠিত
বুয়েট ও শাবিপ্রবির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক স্থাপত্য সম্মেলন ৫ নভেম্বর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের গ্রিন আর্কিটেকচার সেল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্কিটেকচার বিভাগের যৌথ উদ্যোগে ‘চতুর্থ আন্তর্জাতিক সবুজ স্থাপত্য’ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে  আগামী ৫ নভেম্বর। সম্মেলনটি চলবে ৬ নভেম্বর পর্যন্ত।

শুক্রবার শাবি প্রেসক্লাবে  এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শাবিপ্রবির স্থাপত্য বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান।

অধ্যাপক ইফতেখার রহমান বলেন, ‘দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, স্থপতি, পেশাজীবী ও শিক্ষার্থীরা অংশ নেবেন। এতে ৮৫টি গবেষণাপত্র ও ৪৫টি পোস্টার উপস্থাপন করা হবে। সম্মেলনটির উদ্দেশ্যে টেকসই স্থাপত্য ও আবাসস্থল উন্নয়নে উদ্ভাবনী ধারণার বিকাশ, গবেষণা বিনিময় এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

এ সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মো. আশিকুর রহমান জোয়ারদার এবং সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ইফতেখার রহমান।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টারের স্কুল অব আর্কিটেকচার অ্যান্ড সিটিজের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের পরিচালক অধ্যাপক ড. জুলিও ভারদিনি। তাঁর প্রবন্ধের শিরোনাম ‘‘ক্লাইমেট আর্বানিসম: গ্রাউন্ডিং একশন্স,রিইমাজিনিং আরবান ফিউচারস”।

এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষক ও ২০২২ সালের আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের বিজয়ী স্থপতি খন্দকার হাসিবুল কবির “হ্যাভিটেট কো-ক্রিয়েশন উইথ কমিউনিটিস” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

সম্মেলনের অংশ হিসেবে ‘টেকসই আবাসন উন্নয়নে বৈশ্বিক সমন্বয়’ শীর্ষক একটি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হবে। এতে টেকসই নির্মাণপ্রযুক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও মানচিত্রায়ন, জলবায়ু-সহনশীল বসতি, নগরায়ণ এবং নির্মিত পরিবেশের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

অধ্যাপক ইফতেখার রহমান জানান, মূল প্রবন্ধ উপস্থাপনা ও গবেষণা সেমিনার অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। অন্যদিকে, কারিগরি অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে শিক্ষা ভবন ‘ই’-এর চতুর্থ তলায় অবস্থিত আর্কিটেকচার বিভাগের সেমিনার কক্ষে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা মেহের সুলতানা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরিফুল ইসলাম।

অধ্যাপক ইপতেখার রহমান আরও জানান, সম্মেলনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ই-বিল্ডিং প্রাঙ্গণে একটি স্থাপত্য প্রদর্শনীর আয়োজন করা হবে। এতে দেশের বিভিন্ন স্থাপত্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নকশা ও স্থাপত্যকর্ম প্রদর্শিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও টেকসই স্থাপত্যবিষয়ক ধারণা তুলে ধরার সুযোগ পাবেন। সম্মেলনের প্লাটিনাম স্পনসর হিসেবে রয়েছে মিরপুর সিরামিকস ও খাদিম সিরামিকস। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড। এ ছাড়া সিলভার স্পনসর হিসেবে রয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, আর্চজিন ও ভলিউমেট্রিক ডিজাইনাস ।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. শামসুল আরেফিন, সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আরিফুর রহমান, সহকারী অধ্যাপক অভিজিৎ মজুমদার, সহকারী অধ্যাপক তানভীর হাসান, প্রভাষক ফেরদৌস রহমান প্রমুখ।

Advertise with us
Advertise with us
Advertise with us