ঢাকা
২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে’ ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী: ডেপুটি স্পিকার রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ভাড়া দেওয়া বাসায় মাদকদ্রব্য ও নারীসহ আটকের ঘটনার পর অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার ঢাকা মহানগর দক্ষিণে ইসলামী আন্দোলনের মহিলা কমিটি ঘোষণা জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: জামায়াত আমির দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ আওয়ামী লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা : জামায়াতের অভিযোগ
Advertise with us

বুধবার তিন ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   ২৭ বার পঠিত
বুধবার তিন ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি: ফাইল ছবি

ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বুধবার ঢাকা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, ডেমরা ডিআরএস এর আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় প্রায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো—বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল ও শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকা। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

Advertise with us
Advertise with us
Advertise with us