ঢাকা
২১ অক্টোবর ২০২৬
শিরোনাম
‘সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে’ ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী: ডেপুটি স্পিকার রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ভাড়া দেওয়া বাসায় মাদকদ্রব্য ও নারীসহ আটকের ঘটনার পর অতিরিক্ত ডিআইজি জহিরকে প্রত্যাহার ঢাকা মহানগর দক্ষিণে ইসলামী আন্দোলনের মহিলা কমিটি ঘোষণা জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই: জামায়াত আমির দুর্গাপূজা নিয়ে তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ আওয়ামী লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ রাষ্ট্র, সরকার আর সরকারি দলকে এক করে ফেলেছে বর্তমান ক্ষমতাসীনরা : জামায়াতের অভিযোগ
Advertise with us

সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত হতে পারে ভিএআর, থাকছে উন্নত প্রযুক্তির বল

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   ২৪ বার পঠিত
সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত হতে পারে ভিএআর, থাকছে উন্নত প্রযুক্তির বল

ছবি: সংগৃহীত

দক্ষিণ এশীয় ফুটবলে রেফারিং নিয়ে বিতর্ক কমাতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)। আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে সংস্থাটি। পাশাপাশি টুর্নামেন্টে ব্যবহার করা হতে পারে উন্নত প্রযুক্তির বল।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল জানিয়েছেন, টুর্নামেন্টে ভিএআর যুক্ত করার বিষয়ে কাজ চলছে। তিনি বলেন, ‘আমরা এটি নিয়ে কাজ করছি। আশা করছি, টুর্নামেন্টে আমরা ভিএআর রাখতে পারব।’

প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে দক্ষিণ এশিয়ার ফুটবলে এতদিন ভিএআর ব্যবহার করা সম্ভব হয়নি। তবে এবার এই প্রযুক্তি চালু করা গেলে অফসাইড, পেনাল্টি কিংবা গোলসংক্রান্ত বিতর্কিত সিদ্ধান্ত পর্যালোচনার সুযোগ পাবেন ম্যাচ কর্মকর্তারা। এতে রেফারিংয়ের ভুল কমানোর পাশাপাশি ম্যাচ পরিচালনায় স্বচ্ছতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা। দেশটির সংবাদমাধ্যমে ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে বলে খবর প্রকাশিত হলেও সেই গুঞ্জন নাকচ করেছেন পুরুষোত্তম ক্যাটেল। তাঁর ভাষ্য, ভারত আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে।

টুর্নামেন্টে উন্নত প্রযুক্তির ‘ভেক্টর এক্স’ বল ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। থার্মো-বন্ডেড প্রযুক্তিতে তৈরি এই বলে প্রচলিত সেলাই নেই। এর নকশা বলের আকৃতি ও বাতাসে গতিপথ স্থিতিশীল রাখতে সহায়তা করে। মাইক্রো-টেক্সচারযুক্ত পৃষ্ঠ বল নিয়ন্ত্রণে সুবিধা দেয়। পাশাপাশি পানি কম শোষণ করায় বৃষ্টির মাঠেও বলের ওজন ও বাউন্স তুলনামূলক স্থিতিশীল থাকে।

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ছয়টি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ।

ভিএআর প্রযুক্তি যুক্ত করা সম্ভব হলে দক্ষিণ এশিয়ার ফুটবলে এটি হবে উল্লেখযোগ্য সংযোজন। তবে টুর্নামেন্টে প্রযুক্তিটি ব্যবহারের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us