ঢাকা
২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক আওয়ামী লীগকে অনেক চিন্তা ভাবনা করে রাজনীতিতে ফিরতে হবে: তথ্যমন্ত্রী পার্থ সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন জামায়াত আমিরের ‘তুই এত ধর্ম মানিস, বল তো আমি কি জাহান্নামে যাব?’ মোংলায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী অসুস্থ স্থানীয় সরকার মন্ত্রী ও ভূমি মন্ত্রী দেখতে হাসপাতালে গেলেন রিজভী বিএনপির লড়াকু সৈনিকদের দীর্ঘ বছরের আন্দোলন আর সংগ্রামের চূড়ান্ত ফল ২৪-এর ৫ আগস্ট: নয়ন চার দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন মামুনুল হক দুর্নীতি বন্ধ করতে স্পিকারকে রেজিস্টার চালুর প্রস্তাব দিলেন তাসনিম জারা খালেদা জিয়ার মতো আমিও বিনা বিচারে কারাবরণ করেছি: মেঘনা আলম
Advertise with us

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল ১২ অভিবাসনপ্রত্যাশীর

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬   ৩২ বার পঠিত
গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল ১২ অভিবাসনপ্রত্যাশীর

ছবি: সংগৃহীত

এজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার সময় নৌকাডুবি ও পুলিশের জাহাজের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একটি শিশু ও চারজন নারী রয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গ্রিসের কোস্টগার্ড জানায়, লেসবস দ্বীপের কাছে একটি নৌকার সঙ্গে পুলিশের টহল জাহাজের সংঘর্ষ হয়। এতে ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একটি শিশু ও চারজন নারী রয়েছেন।

এদিকে সামোস দ্বীপের কাছে আরেকটি ছোট নৌকা ডুবে যায়। এতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

দুটি ঘটনায় মোট ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। তবে নৌকাগুলোতে মোট কতজন ছিলেন এবং কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ। সূত্র: ইউরো নিউজ

Advertise with us
Advertise with us
Advertise with us