ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ তাজা ইলিশ চেনার উপায় শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১টি চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে চালু হচ্ছে যেসব নতুন নিয়ম পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা : রিজভী খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, লাশ উদ্ধার প্রত্যেক নাগরিকের জন্য দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিতই সরকারের অগ্রাধিকার
Advertise with us

হরমুজে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজের ১৬ নাবিককে উদ্ধার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ৭ বার পঠিত
হরমুজে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজের ১৬ নাবিককে উদ্ধার

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের হামলার শিকার সৌদি পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের ১৬ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। হামলার এক সপ্তাহ পর সোমবার এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এক বিবৃতিতে জানায়, রয়্যাল নেভি অব ওমানের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত তেলবাহী জাহাজটির ২৫ সদস্যের ক্রুকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেয়। পরে ১৬ নাবিককে জাহাজটি থেকে সরিয়ে নেওয়া হয় এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

তবে ক্রুদের বাকি সদস্যদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ওমানি কর্তৃপক্ষ। এদিকে হামলায় ‘সিডর’ নামের ওই জাহাজটির দুই নাবিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌদি আরবের জাতীয় নৌপরিবহন প্রতিষ্ঠান গত বুধবার জানায়, সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার সময় হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজটিতে হামলা হয়। এতে ফিলিপাইনের দুই নাবিক প্রাণ হারান।

ছয় মাস ধরে চলা যুদ্ধের পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা অব্যাহত রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান বাধা দিচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধও অব্যাহত রয়েছে।

সূত্র : গালফ নিউজ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us