ঢাকা
১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হাসনাতের ছেলে মঈনউদ্দীন নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েমের ফেসবুক পোস্ট পাগলা মসজিদে ৬ বছর ধরে জমা পড়া স্বর্ণ-রুপার ওজন মাপছে প্রশাসন বিরোধীদের সঙ্গে মোদী সরকারের ২০০ কর্মকর্তার যোগাযোগ, দাবি রাহুলের শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে মিছিল, হামলার অভিযোগ ‘দুর্গাপূজা ঘিরে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি’ নারী ও কন্যাশিশুকে পিছিয়ে রেখে উন্নতি সম্ভব নয়: রাষ্ট্রপতি ৫ ধাপে হবে ইউপি নির্বাচন, প্রথমটি ২১ জানুয়ারি
Advertise with us

দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’: কংগ্রেস

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১২ অক্টোবর ২০২৬   ৪১ বার পঠিত
দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’: কংগ্রেস

ছবি: সংগৃহীত

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরদারে আজ রাজপথে নামছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। বিরোধীদলীয় জোটের ডাকা এই বিক্ষোভকে ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’ বলে অভিহিত করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস।

বিক্ষোভে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। এদিন জোটের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধিদলের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে তার কাছে একটি স্মারকলিপি দেওয়ারও কথা রয়েছে। বিষয়টি নিয়ে তার হস্তক্ষেপও চাইবেন তারা।

গতকাল রবিবার দলটির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা ‘ভোট চুরির’ নানা অভিযোগের প্রতিবাদে কংগ্রেস, ইন্ডিয়া জোটের শরিকদল এবং ভারতজুড়ে তরুণ সমাজ এক হয়ে রাজপথে নামবে।

আন্দোলন দমনে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার তীব্র সমালোচনা করে ভেনুগোপাল অভিযোগ করেন, বিরোধীদের এই গণজমায়েত বানচাল করতে নানা চেষ্টা চালানো হচ্ছে। দলীয় নেতা-কর্মীদের দিল্লিতে আসায় বাধা দেওয়া হচ্ছে এবং যেসব স্থানে প্রবাস ও স্থানীয় কর্মীরা অবস্থান করছেন, সেখানে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

তবে সরকারের এসব পদক্ষেপ আন্দোলন দমাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়ে কংগ্রেস নেতা বলেন, ‘এসব করা হলেও এই সংগ্রাম ব্যর্থ হবে না। আগামীকাল দিল্লিতে এর চেয়েও শক্তিশালী ও তীব্র সংগ্রাম গড়ে তোলা হবে। বিরোধী দলগুলো আজ ঐক্যবদ্ধ এবং তারা একক শক্তি হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে।’

গণতন্ত্রে নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্রে ভোটাধিকারকে অন্যতম মৌলিক অধিকার উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও স্বায়ত্তশাসন পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। একই সাথে তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের এজেন্ডা ও নির্দেশ বাস্তবায়নের অভিযোগ তোলেন।

ইন্ডিয়া জোটের দীর্ঘমেয়াদি আন্দোলন ও প্রস্তুতি তুলে ধরে ভেনুগোপাল বলেন, ‘ভারতের সব বিরোধী দল ও সর্বস্তরের সংগঠন এক মঞ্চে এসেছে। যে সংগ্রামকে এক বাক্যে ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’ বলা যেতে পারে, আজ তা মাঠে রূপ নিচ্ছে।’

উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং ‘ভোট চুরির’ অভিযোগের প্রেক্ষাপটে ভারতের সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই সোচ্চার রয়েছে ইন্ডিয়া জোট। তারই ধারাবাহিকতায় সোমবার এই বিশাল বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us