ঢাকা
০৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য সরাতে লাগবে ২৬ কোটি টাকা পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী ‘একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আজ দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম‘ আগামীকাল ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
Advertise with us

ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   ১৯ বার পঠিত
ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা

ছবি: ফাইল ছবি

খুলনার রূপসায় ছেলেকে হত্যার দেড় মাস পর তার বাবা আক্তার ঢালীকে (৫২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে রূপসার দুর্জনীমহল শহীদের মোড় ঢালী বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পুলিশ জানায়, রাত পৌনে সাতটার দিকে উপজেলার আইচগাতি দুর্জনীমহল গ্রামে বাড়ির সামনে বসে ছিলেন আক্তার ঢালী। এ সময় দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে চলে যায়। একটি গুলি তার শরীরের ডান দিকে বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এর আগে গত ১৫ আগস্ট উপজেলার দুর্জনী মহল গ্রামে জয় ঢালীকে গলা কেটে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বলেন, হত্যায় জড়িতদের গ্রেফতার চেষ্টা করছে পুলিশ।

Advertise with us
Advertise with us
Advertise with us