ঢাকা
০৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআইয়ের বক্তব্য ভাইরাল আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক ও দুঃখ প্রকাশ আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী এদেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আইআইএমএম-এর প্রধানের কাছে রোহিঙ্গা নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
Advertise with us

চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   ১৭ বার পঠিত
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক

ছবি: সংগৃহীত

চাঁদাবাজির ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানা ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান স্বপনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (৫ অক্টোবর) তাকে শেরেবাংলা নগর এলাকা থেকে আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

পুলিশ ও এসআরবি সংশ্লিষ্টদের ভাষ্য, শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর এলাকায় স্বপনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। বিশেষ করে তার বিরুদ্ধে গার্মেন্টস থেকে চাঁদাবাজি, নিউরোসায়েন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, আগারগাঁও নতুন রাস্তা এলাকার ফুটপাত থেকে চাঁদাবাজি এবং শেরেবাংলা নগর থানার পাশের সমবায় বস্তিতে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে।

শেরে বাংলানগর থানার ডিউটি অফিসার এএসআই অমৃতা বলেন, মিজানুর রহমান স্বপন আমাদের হেফাজতে আছেন। এখনও মামলা হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us