ঢাকা
০৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য সরাতে লাগবে ২৬ কোটি টাকা পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী ‘একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আজ দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম‘ আগামীকাল ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
Advertise with us

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭৫ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   ২৮ বার পঠিত
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭৫ জন গ্রেপ্তার

ছবি: ফাইল ছবি

রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৭৫ জনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা পুলিশ অভিযান চালিয়ে ১৭৫জনকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করে।

সোমবার রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, এ সময়ে বিভিন্ন ধরনের অপরাধে মোট ৬৭টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে ৩টি খুনের মামলা, ১টি চুরির মামলা এবং অন্যান্য খাতে ৬৫টি মামলা রয়েছে। গ্রেপ্তার ১৭৫ জনের মধ্যে পরোয়ানাভূক্ত ৭৫ জন, সাজাপ্রাপ্ত ১২ জন, তদন্তাধীন মামলায় ৮৬ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ২ জন রয়েছেন।

এছাড়া মাদক কারবার ও সেবনের অভিযোগে আলাদাভাবে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরাধ দমনে মোট ১৪৫টি পরিচালিত অভিযানের মাধ্যমে ১টি বার্মিজ চাকুসহ ১ গ্রাম হেরোইন, ২৬০ পিস ইয়াবা, ২৬২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৫২০ গ্রাম গাঁজা এবং ১১০ বোতল ফায়ারডিল উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময়ে ৪টি অপমৃত্যুর ঘটনা ঘটলেও ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা, সাইবার অপরাধ ও নারী-শিশু নির্যাতনের মতো কোনো অপরাধ নিবন্ধিত হয়নি।

অন্যদিকে, সাধারণ মানুষকে সেবা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে ২৪ ঘণ্টায় ১০১৫ জন এবং চলতি মাসে এ পর্যন্ত মোট ২৯৫৭ জন সেবাগ্রহীতাকে পুলিশি সেবা প্রদান করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us