ঢাকা
০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন :ডা. শফিকুর রহমান বিএনপি কারও চোখ রাঙানিতে ভয় পায় না: সমাজকল্যাণমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি ১৭ বছরের অপকর্মের কারণে তাদের সংগঠন নিষিদ্ধ হয়েছে: আ. লীগের উদ্দেশে এ্যানি এত সম্পদের উৎস কী? স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট রাড্ডা-কাণ্ডের দায় শুধুমাত্র একজন নারী সংসদ সদস্যের ওপর নয়, সকল দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রথম দায়িত্ব নিজেদের সংশোধন করা: গোলাম পরওয়ার প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে, এটাই কি বিএনপির গণতন্ত্র: সাদিক কায়েম দলের পরিচয়ে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া হবে: ইশরাক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণে আহত ২, অবিস্ফোরিত ১১টি উদ্ধার
Advertise with us

হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   ১৬ বার পঠিত
হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া চারটি ড্রোন ও দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি এ তথ্য জানান।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র জানান, খামিস মুশাইতের আকাশসীমায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ধ্বংস করা হয়। অপর একটি ক্ষেপণাস্ত্র জাজান এলাকায় প্রতিহত করা হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইতের আবাসিক এলাকায় পড়ে। এতে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থলে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আল-মালিকি বলেন, হুথিদের হামলা প্রতিহত করা এবং তাদের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা অব্যাহত রাখবে।

সৌদি আরবকে লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। এর আগে শনিবার রিয়াদমুখী দু’টি ড্রোন এবং খামিস মুশাইতের দিকে ছোড়া দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। তার দুই দিন আগে ইয়ানবু ও তাইফের দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করে সৌদি নেতৃত্বাধীন জোট।

সূত্র: আরব নিউজ ও আল-জাজিরা।

Advertise with us
Advertise with us
Advertise with us