ঢাকা
২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শূকরের নাম নিলে কি ৪০ দিন মুখ নাপাক থাকে? কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে : ডেপুটি স্পিকার নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি গত সাত মাসে একটা গুম হয়নি, রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি: মুক্তিযুদ্ধ মন্ত্রী আইনশৃঙ্খলার উন্নতি না করলেও পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী হামলার ঘটনায় সরকার দলীয়লোকদের সম্পৃক্ততা পাওয়া গেছে: গোলাম পরওয়ার
Advertise with us

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই ইরানের: পেজেশকিয়ান

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   ২২ বার পঠিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই ইরানের: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান এখন আর আস্থা রাখে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পূর্ববর্তী দফার আলোচনাগুলোর পর হামলা ও নিষেধাজ্ঞার কারণে এমন অনাস্থার আবহ তৈরি হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এমন কথা জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মার্কিনিদের ওপর আমাদের কোনও আস্থা নেই। তাদের সঙ্গে ঠিক কীসের ভিত্তিতে সমঝোতায় পৌঁছানো সম্ভব, তা-ও আমাদের জানা নেই।’

তিনি আরও বলেন, ‘তেহরান এখন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রকে দেওয়া তাদের সর্বশেষ প্রস্তাবের জবাবের অপেক্ষায় রয়েছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইরানি প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় গতকাল শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেছেন।

যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইরানি প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় গতকাল শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেছেন।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us