ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পেতে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন বিএনপির নেতা-কর্মীরা।
এজন্য প্রতিদিনই তারা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড হায়াত হোটেল এর সামনে ভীড় করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখর করে রাখছেন ওই এলাকা। ভাষা না বুঝার কারণে স্লোগান শুনলে নিউ ইয়র্ক পুলিশের বিভিন্ন দল হোটেলের সামনে ছুটে আসছে। ফুটপাতে দর্শনার্থীরা জটলা পাকালে তাদেরকে সরিয়ে দিচ্ছে পুলিশ। কারণ এতে মানুষের চলাচলের সমস্যা হয়।
বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এসেছে। এজন্য তিনি যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার রাতে হোটেলের বারান্দা থেকে নেতাকর্মীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময়ের পর তাদের নির্দেশনা দেন। বলেন, আপনারা প্রতিদিন এভাবে ভিড় করলে অন্যদের চলাফেরায় সমস্যা হয়। ২৫শে সেপ্টেম্বর আপনাদের সাথে দেখা হবে। এসময় করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানান নেতা-কর্মীরা।