ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব: জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠক জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান খলিলুর রহমা‌নের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সাক্ষাৎ পেতে ভীর, হোটেলের সামনে জটলা না করতে নেতাকর্মীদের নির্দেশনা প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন লুইস বেননের সঙ্গে সাক্ষাৎ সৎ ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ‘নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম’, দাবি সারজিসের সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়: জামায়াত আমির
Advertise with us

‘নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম’, দাবি সারজিসের

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   ২১ বার পঠিত
‘নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম’, দাবি সারজিসের

ছবি: ফাইল ছবি

মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি মীর শাহে আলমকে ঘিরে বিভিন্ন অভিযোগও তুলে ধরেন।

সারজিস আলম পোস্টটি দেওয়া হলো , ‘মানুষ বলছে- মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার। দলীয় মেগা লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজির ভাগ বাটোয়ারা তার হাত দিয়েই হয়।

মানুষ আরো বলছে- সে তার নাদান ব্যবসায়ী ছেলে এবং পরিবারের বিভিন্ন সদস্যদের নামে- এস আলম যেভাবে নামসর্বস্ব বিভিন্ন কোম্পানি খুলে ইসলামী ব্যাংক লুট করেছিল, একই কায়দায় সরকারি টেন্ডার লুটপাট শুরু করেছে।

বিএনপির বিভিন্ন সূত্র বলছে- ১৭ বছরের ত্যাগী, নির্যাতিত বিএনপির রাজপথের সিনিয়র লিডাররা নব্য পাখনা গজানো মীর শাহে আলমের উৎপাতে অতিষ্ঠ। সময়ের সাথে সাথে তাদের ক্ষোভ ঘনীভূত হচ্ছে। যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে।

সর্বশেষ টং দোকানে চা খেতে খেতে কিছু মানুষ বলছে- বিএনপির সরকার যদি অতীত ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে আবারো দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়, তাহলে মীর শাহে আলম সেই চ্যাম্পিয়নশিপের “ম্যান অফ দ্যা ম্যাচ” অথবা “ম্যান অফ দ্যা টুর্নামেন্ট” হবে। আমি কিছু জানি না ! মানুষ বলছে!

তবে পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো নথি বা প্রমাণ উপস্থাপন করেননি সারজিস আলম। এসব অভিযোগের বিষয়ে মীর শাহে আলমের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মীর শাহে আলম বগুড়া-২ আসনের সংসদ সদস্য এবং বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us