ঢাকা
২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব: জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠক জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান খলিলুর রহমা‌নের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সাক্ষাৎ পেতে ভীর, হোটেলের সামনে জটলা না করতে নেতাকর্মীদের নির্দেশনা প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন লুইস বেননের সঙ্গে সাক্ষাৎ সৎ ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ‘নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম’, দাবি সারজিসের সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়: জামায়াত আমির
Advertise with us

সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
সরকারি দল নিজেই আইন লঙ্ঘন করলে আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার বিকালে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, ক্ষমতাসীন দল ও তাদের অঙ্গসংগঠন নিজেই যদি আইনশৃঙ্খলা লঙ্ঘন করে, তবে দেশে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা কোনোভাবেই সম্ভব নয়।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারে যারাই আসে তারাই দাবি করে যে দেশের আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো; কিন্তু বাস্তবতা হলো সেই ‘আগের’ সংজ্ঞাও স্পষ্ট নয় আর ‘ভালো’র চিত্রও কোথাও খুঁজে পাওয়া যায় না।

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা আগের চাইতে ভালো-এটা সরকারের সার্বক্ষণিক দাবি। কিন্তু বাস্তবে ঘরে-বাইরে, পথে-ঘাটে কোথাও কি নিরাপত্তা আছে? এই তো কিছুদিন আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ছেলেকে হত্যা করা হলো। এখন নিজেদের ব্যর্থতা ও দায় এড়াতে ওই ছেলেটিকেই উল্টো ‘দুষ্ট’ বানানোর চেষ্টা চলছে। যদি সে দুষ্টও হয়ে থাকে, তবে তাকে কি এভাবে মেরে ফেলতে হবে? তাকে সংশোধন করার কি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছিল? এভাবে দায়িত্ব এড়িয়ে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো কোনো শুভ লক্ষণ নয়।’

ক্ষমতাসীন দলের নেতাদের অভ্যন্তরীণ অভিযোগের কথা স্মরণ করিয়ে দিয়ে বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘সরকারদলীয় শীর্ষ নেতারা নিজেরাই সংসদ ও বিভিন্ন বক্তব্যে স্বীকার করছেন যে অস্ত্র ও মাদকের ব্যবসা হাতবদল হয়েছে এবং তাদের দলের প্রভাবশালীরাই এখন সেসবের দায়িত্ব নিয়েছে। তাদের সিনিয়র নেতারাই বলছেন, বড় বড় মাদকের চালান কোন এলাকা দিয়ে আসছে। এসব কথা কিন্তু আমাদের নয়, তাদের নিজেদেরই বক্তব্য।’

বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি ঘিরে সহিংসতার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে জামায়াত আমির বলেন, ‘দায়িত্বশীল জায়গা থেকে কেউ কেউ বলছেন আমরা নাকি ভাঙচুর করছি। আরে ভাই, আমরা কি পাগল নাকি যে নিজেদের কর্মসূচি সফল করার পরিবর্তে আগের দিন গাড়িতে আগুন দেব? যাদের লক্ষ্য বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচি ভণ্ডুল করা, আগুন বা সহিংসতা তারাই তৈরি করে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us