ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম চাকরির বদলে ১ কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি দিয়েছে সরকার: জামায়াত আমির শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল গোলাম পরওয়ার বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে
Advertise with us

এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ ও মিরপুর-১১ নম্বরের পর এবার মধ্য বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ শনিবার রাতে মধ্য বাড্ডার এইমস হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মধ্য বাড্ডার এইমস হাসপাতালের কাছে ওই যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ওই সময় বাসটিতে যাত্রী ছিল কি না, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, সেই বিষয়েও এখনও কিছু জানা যায়নি।

এর আগে একই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আধা ঘণ্টার ব্যবধানে মিরপুর-১ নম্বর ট্রাফিক পুলিশ বক্সের পাশে অভিজাত পরিবহনের আরও একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। তবে পৃথক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এদিকে শনিবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে ওই ককটেলগুলোর বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us