ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম চাকরির বদলে ১ কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি দিয়েছে সরকার: জামায়াত আমির শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল গোলাম পরওয়ার বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে
Advertise with us

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   ১৩ বার পঠিত
শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী আজ শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ কর্মসূচিতে গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় আয়োজিত পথসভায় বললেন, শহীদ ওসমান হাদীর হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না। কোনো রাজনৈতিক দল বা নেতাকে ভয় পাওয়ার প্রশ্নই আসে না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শহীদ ওসমান হাদীর বিচারের আগে আমরা ঘরে ফিরব না। আমরা কাকে ভয় পাই?’ তিনি বিএনপি, ছাত্রদল ও যুবদলের প্রতি ইঙ্গিত করে বলেন, তাদের কাউকে ভয় পাওয়ার সময় নেই

তিনি বলেন, বিভিন্ন পক্ষ থেকে তাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, গত লংমার্চে তারেক রহমান বলেছিলেন, দেশে আইন করা আছে এবং একে একে সবাইকে জেলে ভরা হবে।

এর জবাবে নিজেদের অবস্থান তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তখন তারা স্লোগান দিয়েছিলেন-জেলে ভরে, জুলুম করে তাদের ভাঙা যাবে না এবং অত্যাচারীর শিকল দিয়েও তাদের দমিয়ে রাখা যাবে না।

পলাশবাড়ীর পথসভায় তিনি আরো বলেন, শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা কোনো ভয়ভীতি বা চাপের কাছে মাথা নত করবে না। বিচার ও অধিকার আদায়ের দাবিতে তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us