ঢাকা
২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু : মীর শাহে আলম চাকরির বদলে ১ কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি দিয়েছে সরকার: জামায়াত আমির শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন সিরাজগঞ্জে জামায়াত নেতাদের ওপর হামলার তীব্র নিন্দা জানাল গোলাম পরওয়ার বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে
Advertise with us

সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তরের নামে কোরআনবিরোধী বিল পাস, আইনমন্ত্রীর বক্তব্য-‘কোরআন মানবজাতির সংবিধান হতে পারে না’ এবং বিশ্বজয়ী হাফেজদের হাতে সমকামিতাকে উৎসাহিত করে এমন গ্রন্থ ‘নেক্সাস’ তুলে দেওয়ার ঘটনা প্রমাণ করে সরকার ধীরে ধীরে ইসলামবিদ্বেষী হয়ে উঠছে; অথবা সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কোনো মহল সরকারকে দিয়ে ইসলামবিরোধী বিভিন্ন কার্যকলাপ করানোর অপপ্রয়াস চালাচ্ছে।

আজ শনিবার বাদ যোহর বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, মনে হচ্ছে প্রধানমন্ত্রী আশেপাশে কিছু দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ইসলামবিদ্বেষী লোক প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে কাজ করছে।। প্রধানমন্ত্রী মাছের পোনা ছাড়ার পর ভেসে ওঠা ও বিশ্বজয়ী হাফেজদেরকে পুরস্কার হিসেবে বিতর্কিতগ্রন্থ যা সমকামিতায় ধাবিত করে এমন বই উপহার হিসেবে দেয়া তারই প্রমাণ বহন করে।

দলের প্রধান মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতি অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান খান তালুকদার, শাইখুল হাদিস মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাঈদুর রহমান, যুগ্ম মহাসচিব হাজী জালাল উদ্দিন বকুল, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সহঃপ্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, অর্থ সম্পাদক জনাব শাহজাহান, মাওলানা রুহুল আমিন মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আব্দুল বারী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল, মাওলানা ইলিয়াস মাদারীপুরী,মাওলানা খন্দকার মোশতাক আহমাদ শরীয়তপুরী,মাওলানা মাহমুদুল হাসান , মুফতি শিহাব উদ্দিন গোপালগঞ্জী, আলহাজ্ব মাওলানা গাজী ইউসুফ, মাওলানা সালাউদ্দিন জয়নাল, মুফতি আবুল হাসান কাসেমী, মুফতি মোশাররফ হোসাইন রায়পুরী, মাওলানা শেখ সাদী, মাওলানা মুশফিকুর রহমান জামাল প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us