ঢাকা
২৬ জুন ২০২৬
শিরোনাম
শিবিরের ‘ফর্মুলায়’ তরুণদের মাদক থেকে বিরত রাখা সম্ভব: নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে শোডাউন নয়, নেতাকর্মীদের বিএনপির নির্দেশ গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের পক্ষে যুদ্ধে নামা থেকে এরদোয়ানকে আটকান ট্রাম্প! টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ইসরায়েলকে লেবানন থেকে পুরোপুরি সরে যেতে হবে: আইআরজিসি
Advertise with us

আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই: ডা. জাহিদ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ২৬ বার পঠিত
আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই: ডা. জাহিদ

আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই: ডা. জাহিদ  ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে আমাদের প্রধানমন্ত্রী কাজ করছেন এবং আমরাও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছি।

শুক্রবার (২৬ জুন) সকালে দিনাজপুর মিউনিসিপ্যাল হাইস্কুল (বাংলা স্কুল) মাঠে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ২০ বছর বয়সে সন্তান নিলে মা ও সন্তান উভয়েই সুস্থ থাকে। আর ৩৫ বছরের পর সন্তান নিলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

তিনি বলেন, “আগামী দিনে আমরা একটি সুস্থ ও সবল জাতি গড়ে তুলতে চাই। এজন্য শুধু শিক্ষিত মা হলেই হবে না, মাতৃস্বাস্থ্যের পাশাপাশি গর্ভাবস্থা ও সন্তান জন্মের পর সুষম খাদ্য নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি। ফ্যামিলি কার্ডের জন্য আপনাদের কোথাও খুঁজতে বা দৌড়াতে হবে না। ফ্যামিলি কার্ড আপনাদের বাড়িতেই পৌঁছে যাবে।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930