ঢাকা
২৬ জুন ২০২৬
শিরোনাম
শিবিরের ‘ফর্মুলায়’ তরুণদের মাদক থেকে বিরত রাখা সম্ভব: নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে শোডাউন নয়, নেতাকর্মীদের বিএনপির নির্দেশ গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের পক্ষে যুদ্ধে নামা থেকে এরদোয়ানকে আটকান ট্রাম্প! টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ইসরায়েলকে লেবানন থেকে পুরোপুরি সরে যেতে হবে: আইআরজিসি
Advertise with us

প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে শোডাউন নয়, নেতাকর্মীদের বিএনপির নির্দেশ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ২০ বার পঠিত
প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে শোডাউন নয়, নেতাকর্মীদের বিএনপির নির্দেশ

প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে শোডাউন নয়, নেতাকর্মীদের বিএনপির নির্দেশ  ছবি: ফাইল ছবি

মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দর কিংবা আশপাশের এলাকায় কোনো ধরনের শোডাউন না করার নির্দেশ দিয়েছে বিএনপি।

শুক্রবার (২৬ জুন) দলের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাত দিয়ে বলা হয়, প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীরা যেন বিমানবন্দর এলাকায় সমবেত না হন এবং কোনো ধরনের শক্তি প্রদর্শন না করেন।

দলীয় সূত্র জানিয়েছে, এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র দলের শীর্ষ পর্যায়ের নেতারা এবং মন্ত্রিপরিষদের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

এর আগে মালয়েশিয়া ও চীন সফর শেষে শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা জানানো হয়। সফরকালে বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930