ঢাকা
২৬ জুন ২০২৬
শিরোনাম
শিবিরের ‘ফর্মুলায়’ তরুণদের মাদক থেকে বিরত রাখা সম্ভব: নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে শোডাউন নয়, নেতাকর্মীদের বিএনপির নির্দেশ গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের পক্ষে যুদ্ধে নামা থেকে এরদোয়ানকে আটকান ট্রাম্প! টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ইসরায়েলকে লেবানন থেকে পুরোপুরি সরে যেতে হবে: আইআরজিসি
Advertise with us

গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ২৯ বার পঠিত
গুলি করে ছোট ভাইকে হত্যা,  ৮ বছর পর বোন গ্রেফতার

গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার  ছবি: ফাইল ছবি

কক্সবাজারে আপন ছোট ভাইকে গুলি করে হত্যার ৮ বছর পর পলাতক ঘাতক বোন গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুন রাতে কক্সবাজার সদর মডেল থানা এলাকার লিংক রোড সংলগ্ন জানারঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ছোট ভাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে একাধিকবার গুলি করে নৃশংসভাবে হত্যা মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ছেনোয়ারা বেগম(৩৬)  দক্ষিণ জানারঘোনার (৩ নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি) মোঃ এরশাদ এর স্ত্রী।

প্রাথমিক অনুসন্ধান ও মামলার বিবরণী সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি ছেনোয়ারা বেগম ও তার সহযোগীরা পূর্ব শত্রুতা এবং পারিবারিক কলহের জেরে তার আপন ছোট ভাইকে আগ্নেয়াস্ত্র দিয়ে উপর্যুপরি গুলি করে নির্মমভাবে হত্যা করে। উক্ত ঘটনায় কক্সবাজার সদর থানায় ২০১৮ সালে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামি ছেনোয়ারা বেগম আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। বিজ্ঞ আদালত কর্তৃক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি হওয়ার পর র‌্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওয়ারেন্টভুক্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930