ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিএনপি মানুষের স্বার্থে ও মানবতার পক্ষে রাজনীতি করে : রিজভী ফেনীতে প্রধানমন্ত্রীর সফর স্থগিত সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা জাতির কাছে স্পষ্ট : হামিদুর রহমান স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম গবেষণা পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: প্রতিমন্ত্রী পুতুল গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী সাতক্ষীরায় বিচার বিভাগের জটিলতা কাটিয়ে গতি ফেরানোর আশ্বাস আইনমন্ত্রীর দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান
Advertise with us

আলিয়ার সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিরম্বনার শিকার ভক্ত

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
আলিয়ার সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিরম্বনার শিকার ভক্ত

ছবি: সংগৃহীত

তারকাদের ঘিরে অনুরাগীদের উন্মাদনা নতুন কিছু নয়। প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে এক ঝলক দেখার পাশাপাশি তাদের সঙ্গে একটি ছবি তুলে রাখার ইচ্ছাও থাকে অনেকের। তবে এমন পরিস্থিতিতে তারকাদের নিরাপত্তা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কখনো কখনো ভিড় সামলাতে গিয়ে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনাও।

এমনই একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি মুম্বাইয়ে নিজের আসন্ন ছবি ‘ডোন্ট বি শাই’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী।

অনুষ্ঠান শেষে আলিয়া যখন বের হচ্ছিলেন, তখন তাকে ঘিরে ধরেন একাধিক অনুরাগী। অনেকেই অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার চেষ্টা করছিলেন। সেই সময় ভিড় ঠেলে এক ব্যক্তি আলিয়ার কাছে গিয়ে সেলফি তোলার চেষ্টা করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আলিয়া তখন কয়েকজন অনুরাগীর সঙ্গে ছবি তুলছিলেন। আচমকাই ওই ব্যক্তি তার কাছে পৌঁছানোর চেষ্টা করলে আলিয়ার নিরাপত্তারক্ষী দ্রুত এগিয়ে এসে তাকে সরিয়ে দেন। এ সময় নিরাপত্তারক্ষীর ধাক্কায় ওই ব্যক্তিকে কিছুটা পিছিয়ে যেতে দেখা যায়।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তবে ভিডিওতে আলিয়াকে ওই অনুরাগীর সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার করতে দেখা যায়নি। বরং তিনি অন্য অনুরাগীদের সঙ্গে ছবি তোলার সময় তার নিরাপত্তা দলের সদস্যরা ভিড় নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন।

জানা গেছে, ঘটনার পর ওই ব্যক্তি আবারও আলিয়ার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। তবে নিরাপত্তারক্ষীরা তাকে আর অভিনেত্রীর কাছে যেতে দেননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us