ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী আ’লীগকে রিফাইন করে রাজনীতিতে ফেরানোর চেষ্টা চলছে: গোলাম পরওয়ার মেধাকে কবর দেওয়ার উদ্যোগ নিলে নতুন আন্দোলন হবে: শফিকুর রহমান স্বস্তি ফেরেনি মাছ, মুরগি ও ডিমের বাজারে, বেকায়দায় নিম্নবিত্তরা ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণ কাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী পনির খাওয়ার যত উপকারিতা বিলম্বিত চিকিৎসায় সংকটে স্ট্রোক ও হৃদরোগীরা হজ নিবন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১টিটি
Advertise with us

‘ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬   ২৩ বার পঠিত
‘ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে যুবক নিহত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুঠোফোনে লুডু খেলার সময় ‘ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রফিক মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত লোকমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান ও বশির নামের দুই যুবক মুঠোফোনে লুডু খেলছিলেন। এ সময় রফিক মিয়া সেখানে গিয়ে তাঁদের খেলা দেখছিলেন। খেলা চলাকালে রফিক হঠাৎ বলে ওঠেন, তাঁদের ‘চাল’ ভুল হচ্ছে। এ কথা শুনে সালমান ও বশির উত্তেজিত হয়ে পড়েন এবং খেলায় তাঁকে নাক গলাতে নিষেধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মাহফুজ মিয়া ও ধলু মিয়া নামের স্থানীয় দুই ব্যক্তি এসে তাঁদের শান্ত করে বিরোধ মীমাংসা করে দেন।

তবে মীমাংসার মাত্র পাঁচ মিনিট পরই সালমান ক্ষিপ্ত হয়ে রফিক মিয়ার গলা চেপে ধরেন। শ্বাসরোধের পাশাপাশি তাঁকে উপর্যুপরি কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রফিককে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকের চাচাতো ভাই জিলু মিয়া বলেন, ‘বশির ও সালমান মুঠোফোনে লুডু খেলছিল। খেলা চলাকালে রফিক তাদের ভুল ধরিয়ে দেয়। এ নিয়েই উত্তেজিত হয়ে তারা রফিককে মারধর করে। এরপরই সে মারা যায়।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুঠোফোনে লুডু খেলাকে কেন্দ্র করে তর্কের জেরে এক যুবক নিহত হয়েছেন বলে আমরা জেনেছি। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি, তবে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us