ঢাকা
১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : মৎস্য প্রতিমন্ত্রী আ’লীগকে রিফাইন করে রাজনীতিতে ফেরানোর চেষ্টা চলছে: গোলাম পরওয়ার মেধাকে কবর দেওয়ার উদ্যোগ নিলে নতুন আন্দোলন হবে: শফিকুর রহমান স্বস্তি ফেরেনি মাছ, মুরগি ও ডিমের বাজারে, বেকায়দায় নিম্নবিত্তরা ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণ কাজের উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী পনির খাওয়ার যত উপকারিতা বিলম্বিত চিকিৎসায় সংকটে স্ট্রোক ও হৃদরোগীরা হজ নিবন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১টিটি
Advertise with us

টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে: ছাত্রশিবির সভাপতি

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ২২ বার পঠিত
টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে: ছাত্রশিবির সভাপতি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বললেন, সফলতার জন্য অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। তিনি বলেন, জীবনে টিকে থাকার লড়াইয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হলে দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার লাভ লীন কনভেনশন হলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চার শতাধিক শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে নূরুল ইসলাম বলেন, আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন, যে টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, তা আমাকে শেষ গন্তব্য পর্যন্ত যেতে হবে। সফলতার জন্য অধ্যবসায় দরকার, এছাড়া টিকে থাকা যায় না। অন্ততপক্ষে দুটি বছর সর্বোচ্চ চেষ্টা করে অধ্যবসায় চালিয়ে যাওয়া উচিত। আর কারও ভালো অবস্থা যেন আমাদের হতাশ না করে।

তিনি বলেন, জীবনে সফল হওয়ার জন্য নির্দিষ্ট একটি পথের ওপর নির্ভর করে থাকার প্রয়োজন নেই। ক্যারিয়ারে অনেক পথ ও সুযোগ রয়েছে। কোনো একটি জায়গায় কাঙ্ক্ষিত সুযোগ না পেলেও হতাশ না হয়ে নতুন করে নিজেকে তৈরি করতে হবে।

ছাত্রশিবির সভাপতি বলেন, ‘ক্যারিয়ারের অনেকগুলো পথ আছে। কোনো এক জায়গায় চান্স না পেলে হতাশ হওয়ার কিছু নেই। নতুন করে নিজেকে তৈরি করতে হবে। তোমার কাছে যখন যে সুযোগ থাকে, তখন তা কাজে লাগানো বুদ্ধিমানের কাজ।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us