সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
১৯ বার পঠিত
ছবি: প্রতিনিধি
মাধবপুর প্রতিনিধি : মাধবপুর সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় মিলাদ ও দোয়া মাহফিল গতকাল বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদ এর প্রতিষ্ঠাতা সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।
উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ জহির উদ্দীনের সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ আহসান হাবীব এর পরিচালনা বক্তব্য রাখেন,উপাধ্যক্ষ আলহাজ্ব মোজাম্মেল হক তালুকদার, সহকারী অধ্যাপক মোঃ মঈন উদ্দীন, সহকারী অধ্যাপক এম আব্বাছ উদ্দিন মিজান,সহকারী অধ্যাপক মফিজ উদ্দীন, ইটাখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমীর হোসেন জাকারী,বিদায়ী ছাত্র মঃ তানভীর মিয়া,মিলাদ ও দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা মির্জা হাসান।