ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুশতাকের চোখে বিশ্বের সেরা তিন স্পিনারের একজন বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে না : রিজভী নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র পেশ রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী পল্লবী-রূপনগরে পানির সংকট দূর করতে নতুন পাম্প, হবে সরকারি হাসপাতাল : প্রতিমন্ত্রী বৈধ প্রার্থী হিসেবে যে কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে: প্রতিমন্ত্রী ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর : ইসি সচিব ক্যামেরা বন্ধ, পরিদর্শনে বাধা, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আইএইএর নালিশ
Advertise with us

চীনে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ২০ বার পঠিত
চীনে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল

ছবি: সংগৃহীত

এক ম্যাচে ছয় গোল, টানা চার জয়- চীনের মাটিতে অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ এক বার্তা দিল বাংলাদেশ নারী দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী হংকং চায়নাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) মোকি শহরের মরিন দাওয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে হংকংয়ের রক্ষণভাগকে চাপে রাখে বাঘিনীরা। এর ফলও আসে দ্রুত।

ম্যাচের ৯ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলকে। ১৯ মিনিটে ব্যবধান ২-০ করেন আইরিন আক্তার রিয়া। দুর্দান্ত এক ফিল্ড গোল থেকে আসে তার এই গোল। মাত্র সাত মিনিট পর, ২৬ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন কনা আক্তার। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আর গোল না হলেও ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ফিরে আরও ভয়ংকর হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ। ৩১ মিনিটে মোসাম্মত লিমার গোলে স্কোরলাইন হয় ৪-০। এর দুই মিনিট পরই আবার গোলের দেখা পান আইরিন আক্তার রিয়া। ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপরও হংকংয়ের ওপর চাপ কমায়নি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মোসাম্মত লিমা। তার গোলে ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে চ্যালেঞ্জার্স গ্রুপে চার ম্যাচের চারটিতেই জয় পেল বাংলাদেশ। পুরো গ্রুপ পর্বে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও অর্জন করল লাল-সবুজের দল।

চীনের মাটিতে এমন দাপুটে পারফরম্যান্স বাংলাদেশের নারী হকির জন্যও নিঃসন্দেহে বড় অর্জন। টানা চার ম্যাচে জয় এবং শেষ ম্যাচে ছয় গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বাঘিনীরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us