ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র পেশ রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী পল্লবী-রূপনগরে পানির সংকট দূর করতে নতুন পাম্প, হবে সরকারি হাসপাতাল : প্রতিমন্ত্রী বৈধ প্রার্থী হিসেবে যে কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে: প্রতিমন্ত্রী ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর : ইসি সচিব ক্যামেরা বন্ধ, পরিদর্শনে বাধা, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আইএইএর নালিশ কোনো আগ্রাসনে ‘ধ্বংস হবে না ইরানের পরমাণু সক্ষমতা’, বড় অগ্রগতির দাবি মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল
Advertise with us

ক্যামেরা বন্ধ, পরিদর্শনে বাধা, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আইএইএর নালিশ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   ১৬ বার পঠিত
ক্যামেরা বন্ধ, পরিদর্শনে বাধা, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আইএইএর নালিশ

ছবি: সংগৃহীত

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরি ঠেকাতে নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা মেনে চলতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছে। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়তা চেয়েছে সংস্থাটি। বুধবার কূটনৈতিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আইএইএর পরিচালনা পর্ষদের ৩৫ সদস্যের মধ্যে ২৩ জন তেহরানের বিষয়টি নিরাপত্তা পরিষদে জানানোর পক্ষে ভোট দিয়েছেন। রাশিয়া, চীন ও নাইজার এর বিপক্ষে ভোট দিয়েছে। ২০২৫ সালের জুনে ইরান পরমাণু নিরাপত্তাব্যবস্থা মানছে না বলে পাস হওয়া প্রস্তাবের ধারাবাহিকতায় বুধবারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএনএনের পর্যালোচনা করা জাতিসংঘের নথি এবং সাবেক কর্মকর্তা ও কূটনীতিকদের বক্তব্য অনুযায়ী, এক দশকের বেশি সময় ধরে ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণের চেষ্টা চালিয়ে আসছে আইএইএ। তবে সময়ের সঙ্গে ইরান সংস্থাটির পরিদর্শন কার্যক্রমে বাধা দিয়েছে। এর মধ্যে নজরদারি ক্যামেরা অকার্যকর করা এবং পরিদর্শকদের ‘অতিরিক্ত হস্তক্ষেপমূলক শারীরিক তল্লাশি’র অভিযোগ রয়েছে।

২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের সঙ্গে ইরানের করা পরমাণু চুক্তিতে বিশ্বের সবচেয়ে কঠোর পরমাণু পরিদর্শন ব্যবস্থা চালু হয়। ২০১৬ সালে চুক্তিটি কার্যকর হওয়ার পর আইএইএ জানায়, ইরান এর শর্ত মেনে চলছে। তবে ২০১৮ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার পর ২০১৯ সাল থেকে ইরানের চুক্তি মেনে চলার প্রবণতা কমতে শুরু করে।

২০২০ সালে ইরান আইএইএর পরিদর্শকদের দুটি স্থাপনায় প্রবেশে বাধা দেয়। পরে ২০২১ সালে কারাজে একটি সেন্ট্রিফিউজ কর্মশালার নজরদারি ক্যামেরা অকার্যকর ও একটি ক্যামেরা ধ্বংস করা হয়। ২০২২ সালে ইরান আইএইএর সব চুক্তি-সংশ্লিষ্ট নজরদারি সরঞ্জাম সরিয়ে নিতে বলে।

২০২৩ সালের জানুয়ারিতে ফোরদো স্থাপনায় আইএইএ ৮৩ দশমিক ৭ শতাংশ পর্যন্ত বিশুদ্ধতার ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছিল এমন অনঘোষিত সেন্ট্রিফিউজের সন্ধান পায়। পরে কয়েকজন আইএইএ বিশেষজ্ঞকে ইরান থেকে বের করে দেওয়া হয়।

২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে আইএইএ প্রস্তাব পাস করার পরদিন ইসরায়েল হামলা শুরু করে। এর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে হামলা চালায়।

সিএনএন জানায়, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী বিমান অভিযান শুরুর পর আইএইএ বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছাড়া অন্য কোনো ইরানি পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারেনি। ফলে ইরানের ইউরেনিয়াম ও সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজের অবস্থান সম্পর্কে সংস্থাটির নজরদারি ব্যাহত হয়েছে।

তেহরান আইএইএর অভিযোগ প্রত্যাখ্যান করে বুধবারের প্রস্তাবকে ‘রাজনৈতিক’ ও ‘ঐকমত্য ছাড়াই গৃহীত’ বলে নিন্দা জানিয়েছে। নিরাপত্তা পরিষদ ইরানের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ নেবে কি না, তা এখনো স্পষ্ট নয়। রাশিয়া ও চীন স্থায়ী সদস্য হওয়ায় তারা যেকোনো প্রস্তাবে ভেটো দিতে পারে।

সূত্র: সিএনএন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us