ঢাকা
০৩ নভেম্বর ২০২৬
Advertise with us

মিরপুরে রাস্তায় শ্রমিকরা, সতর্ক অবস্থানে পুলিশ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   ১২ বার পঠিত
মিরপুরে রাস্তায় শ্রমিকরা, সতর্ক অবস্থানে পুলিশ

ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে রাজধানীর মিরপুরে কারখানা ছেড়ে সড়কে অবস্থান নিয়েছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকে তারা নিজ নিজ কারখানার সামনে অবস্থান নেন।

তৃতীয় দিনের মতো তারা যেকোনো সময় বিক্ষোভ করতে রাস্তায় নামতে পারেন। এদিকে বিশৃঙ্খলা রোধে পুলিশও শক্ত অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মঙ্গলবার মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় দেখা যায় এ চিত্র।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী ইউসুফ আহমেদ জানান, মিরপুর-১১ থেকে ১০-এর দিকে কয়েকটি কারখানার নারী ও পুরুষ শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে আছেন। কেউ কেউ গলির রাস্তায় জোট বেঁধে থাকতে দেখা যাচ্ছে।

তিনি বলেন, ‘পরিস্থিতি দেখে এমন মনে হচ্ছে যে, তারা যেকোনো সময় রাস্তায় নামতে পারেন।’

এদিকে পুলিশও কঠোর অবস্থান নিয়ে আছে। যেকোনো বিশৃঙ্খলা তারা কঠোরভাবে দমন করবেন বলেও জানান তারা।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘মিরপুর-১০ এখন স্বাভাবিক রয়েছে। আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কেউ বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে।’

প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছেন।

তবে গত রবিবার থেকে আন্দোলন সহিংস রূপ ধারণ করে। রবিবার তারা পুলিশের গাড়িতে আগুন দেন। দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। গতকাল সোমবারও রাস্তায় নামার চেষ্টা করেন তারা। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা নামতে পারেননি।

Advertise with us
Advertise with us
Advertise with us