ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম দেড়শ টাকার লাঞ্চ-৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনো সাফল্য নেই: মঞ্জু খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা খোলা: হুমায়ুন কবির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান বলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা
Advertise with us

চীনে হঠাৎ তারকার বদলে বিলবোর্ডে বিজ্ঞানীদের ছবি, এর পেছনে কী কারণ?

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
চীনে হঠাৎ তারকার বদলে বিলবোর্ডে বিজ্ঞানীদের ছবি, এর পেছনে কী কারণ?

ছবি: সংগৃহীত

শহরের ব্যস্ত সড়কের পাশে থাকা বিশাল ডিজিটাল স্ক্রিন ও বিলবোর্ডে সাধারণত দেখা যায় সিনেমার তারকা, জনপ্রিয় ব্যক্তিত্ব কিংবা নামিদামি ব্র্যান্ডের বিজ্ঞাপন। তবে সেই চেনা দৃশ্যের বাইরে গিয়ে এবার ভিন্ন এক বার্তা দিচ্ছে চীন।

দেশটির বিভিন্ন শহরের জনবহুল এলাকা, মেট্রো স্টেশন ও ডিজিটাল বিলবোর্ডে জায়গা করে নিয়েছেন খ্যাতিমান বিজ্ঞানীরা। তাঁদের ছবি ও অবদানের কথা তুলে ধরে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

হেনান প্রদেশের ঝেংঝৌ শহরের একটি মেট্রো স্টেশনে মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম পথিকৃৎ ছিয়েন শুয়েসেন এবং পরমাণু বিজ্ঞানী দেং চিয়াসিয়েনের বিশাল পোস্টার টানানো হয়েছে। একইভাবে বিভিন্ন শহরের জনপরিসরে দেখা যাচ্ছে সংকর ধান প্রযুক্তির পথিকৃৎ ইউয়ান লংপিং এবং আর্টেমিসিনিন আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী তু ইউইউয়ের ছবিও।

জানা গেছে, বিজ্ঞানীদের এমনভাবে জনসম্মুখে তুলে ধরার উদ্যোগের শুরু শানডং প্রদেশে। পরে তা হেনান, আনহুই, ইনার মঙ্গোলিয়া, জিয়াংসি-সহ চীনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

এই প্রচারণার মূল কারণ হলো বিজ্ঞানীদের অসামান্য অবদান সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং তরুণ প্রজন্মের সামনে তাঁদের জাতীয় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা। বিশেষ করে জনপ্রিয় সংস্কৃতির তারকাদের পাশাপাশি বিজ্ঞানীদেরও যেন তরুণরা অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করে, সে লক্ষ্যেই নেয়া হয়েছে এ উদ্যোগ।

চীনে বিজ্ঞানী ও গবেষকদের সম্মান জানানোর সংস্কৃতি নতুন নয়। তবে সাধারণত বাণিজ্যিক বিজ্ঞাপন ও বিনোদন জগতের তারকাদের জন্য ব্যবহৃত ব্যয়বহুল বিলবোর্ডে বিজ্ঞানীদের ছবি তুলে ধরার এই উদ্যোগ ব্যতিক্রমী। ফলে বিষয়টি আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি করেছে। সূত্র: পিপলস ডেইলি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us