৪৩ বিসিএসের নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের ছবি: ফাইল ছবি
৪৩তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি জানিয়ে ৬০ দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৫ জুন) হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ৪৩তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগে অস্বচ্ছতা নিয়ে এক রিট আবেদন করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ ও ক্যাডারপদে সুপারিশ পাননি এমন চাকরিপ্রার্থীরা রিটটি করেন।