ঢাকা
২৬ জুন ২০২৬
শিরোনাম
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রফতানির সুযোগ রয়েছে: মাহদী আমিন ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই? শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী
Advertise with us

এই বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা কবে মুখোমুখি হচ্ছে?

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২২ বার পঠিত
এই বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা কবে মুখোমুখি হচ্ছে?

এই বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা কবে মুখোমুখি হচ্ছে?  ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। চলতি বিশ্বকাপেও সেই মহারণ দেখার সম্ভাবনা জোরালো হয়েছে। নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে দুই দক্ষিণ আমেরিকান পরাশক্তি। ফলে টুর্নামেন্টের শেষ দিকে তাদের মুখোমুখি হওয়ার পথও খুলে গেছে।

গ্রুপ ‘জে’ থেকে আর্জেন্টিনা এবং গ্রুপ ‘সি’ থেকে ব্রাজিল গ্রুপসেরা হয়ে শেষ ৩২-এ উঠেছে। এরপর শেষ ১৬ ও কোয়ার্টার, সেমি পেরিয়ে ফাইনালের লড়াই। তবে বর্তমান নকআউট সূচি অনুযায়ী, দুই দল ভিন্ন অংশে অবস্থান করায় ফাইনালের আগের ম্যাচে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে মুখোমুখি হতে উভয় দলকে শেষ ৩২, শেষ ১৬ ও কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে হবে। ব্রাজিল-আর্জেন্টিনা যদি নকআউটের তিন ম্যাচেই জয় লাভ করে তবে বহুল প্রতীক্ষিত এই লাতিন আমেরিকান ক্লাসিক দেখা যাবে বিশ্বকাপের সেমিফাইনালে।

গ্রুপপর্বে দারুণ ছন্দে ছিল আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ ও অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ।

অন্যদিকে, কার্লো আনচেলত্তির ব্রাজিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়েছে। গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে শীর্ষস্থান নিশ্চিত করে সেলেসাওরা। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ, যা হতে পারে নেদারল্যান্ডস, সুইডেন কিংবা জাপান।

ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত ১০৬টি অফিসিয়াল ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ৪১টি, ব্রাজিল ৩৯টি, আর ২৬টি ম্যাচ ড্র হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অবশ্য এই লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনাই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930