ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা সরকারকে সময় না দিয়ে লং মার্চ করা অনুচিত, আরও কিছুদিন পর হলে ভালো হতো: চিফ হুইপ গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান বিরোধীদলের লংমার্চ জ্বালানির অপচয়, জনভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে: সতর্ক বার্তা মির্জা আব্বাসের পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ যুবদল সভাপতি, বললেন বেয়াদবদের নিয়ন্ত্রণে আইন প্রয়োগ করতে হবে যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন: পাটওয়ারী জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম
Advertise with us

যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন : হুইপ দুলু

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ২৮ বার পঠিত
যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন : হুইপ দুলু

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। স্বৈরাচার এরশাদ, স্বৈরাচার হাসিনা বিএনপিকে ধ্বংস করতে গিয়ে নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গেছে। ওয়ান ইলেভেনের সময় তত্ত্বাবধায়ক সরকারও বিএনপিকে নিশ্চিহ্ন করতে অনেক চেষ্টা করেছিল। তবে তারা কেউও বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি, তারা নিজেরাই নিশ্চিহ্ন গেছে।

আজ দুপুরে নাটোরে বিএনপির প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হুইপ দুলু আরও বলেন, যারা নিরীহ মানুষের ওপর অত্যাচার করে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করেছিল তাদের কেউ-ই টিকে থাকতে পারেনি। তাই স্বৈরাচার হাসিনা ও এরশাদও টিকে থাকে পারেনি। বিএনপি জনগণের দল। জনগণের সমর্থন নিয়েই বিএনপি বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল, জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। বিএনপি নিশ্চিহ্ন হয়নি। বিএনপি আরো সংগঠিত হয়েছে। যতই সংকট ও ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us